গোদাগাড়ীতে ৬০০ গ্রাম হেরোইনসহ সাবেক কাউন্সিলরের ছেলে গ্রেফতার।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৬০০ গ্রাম হেরোইনসহ মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসাহাক আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার গোদাগাড়ী মডেল থানার পুলিশ উপজেলার মাটিকাটা স্কুল সংলগ্ন চায়ের দোকানের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ দ্রুতই তাকে আটক করে। গ্রেফতারকৃত ইসমাইলের বাড়ি গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামে।
পুলিশ জানায়, ইসমাইলের হাতে থাকা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৬টি সাদা পলিথিনে মোড়ানো ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এছাড়া, তার কাছ থেকে একটি Samsung Galaxy J4+ মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল হোসেন স্বীকার করেন যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী মডেল থানায় এ বিষয়ে মামলা (নং-১৮/০২/২৫) রুজু করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা