রাণীশংকৈলে মাদকসেবী আটক ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক সেবনের অপরাধে শ্রী বিরেন (২০) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত শ্রী বিরেন উপজেলার গোগর এমপাড়া গ্রামের মৃত কালু দাসের ছেলে।
জানা গেছে, এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লেহেম্বা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শ্রী বিরেন আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এই অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক সকালের সময়কে বলেন, আসামি বিরেনকে এদিনেই জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে মর্মেও ওসি জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি