কাশিয়ানীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ১৩
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৩ যাত্রী ও কাভার্ডভ্যানের চালক এবং হেলপার আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। গুরুতর আহত কাভার্ডভ্যান চালককে মৃত ঘোষণা করে হাসপাতালের কর্মরত চিকিৎসক। এতে সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
এমএসএম / এমএসএম
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক