হরিপুরে আগুনে পুড়লো ৩ পরিবারের ঘরবাড়ি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে (বুধবার ১৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে তিন পরিবারের ঘরবাড়ি মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নিঃস্ব হয়েছে পরিবারগুলো।
জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে মশানগাঁও গ্রামের মোজ্জামেল হকের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মাঝে আগুন পার্শ্ববর্তী তফিলউদ্দীন ও সোহাগের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। কিন্তু আগুন নেভানোর আগেই ঘরের ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালের সময়কে বলেন, আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইতোমধ্যে হরিপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে কম্বল, শুকনো খাবার ও নগদ ৫ হাজার টাকার সহায়তা দেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি