ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোমিও চিকিৎসক গ্রেপ্তার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১২:৪৩

খুলনায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অমর চন্দ্র বিশ্বাস (৭৫) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) নগরীর লবণচরা থানা এলাকার সাছিবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। সে একই এলাকার ফনি ভূষণের ছেলে। এ ব্যাপারে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভিকটিমের পিতা স্থানীয় একটি ইট-বালুর গোলায় শ্রমিক হিসেবে কাজ করেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশুটিকে মিষ্টি ও ওষুধের প্রলোভন দেখিয়ে হোমিও চিকিৎসক ডেকে চেম্বারের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শিশুটিকে ছেড়ে দেয়। তবে শিশুটির কোনো ক্ষতি হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ জানান, এলাকার সোর্সের মাধ্যমে তিনি বিষয়টি শুনে সেখানে অভিযান চালিয়ে হোমিও ডাক্তার অমর চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, বিষয়টি জেনেছি। শিশুটির পিতা থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।

জামান / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা