ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ওয়ার্ড কৃষকদল নেতার মৃত্যুর ঘটনায় স্ত্রী সন্তানের সংবাদ সম্মেলন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-২-২০২৫ বিকাল ৫:১৬

নওগাঁর ধামইরহাটে জাহানপুর ইউনিয়নের অধীন ৯নং ওয়ার্ড কৃষকদল নেতা মামুনুর রশীদের মৃত্যুর ঘটনায় সংবাদ সম্মেলন করেছে মৃতের স্ত্রী ও সন্তান। সম্প্রতি এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও কৃষকদলের কয়েকজন নেতৃবৃন্দের নাম জড়িয়ে কয়েকটি পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি জানতে পেরে এবং এই মৃত্যুর ঘটনা নিছক একটি আত্নহত্যা ছাড়া অন্য কিছুই নয়, এমন দাবী করে ভাতকুন্ডু গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আত্নহননকারী মামুনুর রশীদ এর স্ত্রী খাদিজা খাতুন ও ছেলে আবু তাহের সংবাদ সম্মেলন করেছেন। ২০ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় ধামইরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে ছেলে আবু তাহের আরও বলেন ‘তার বাবা মামুনুর রশিদের মৃত্যুকে কেন্দ্র করে একটি কু-চক্রী মহলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই অসত্য নিউজ প্রকাশিত হয়েছে এবং রাজনৈতিক কিছু ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে কথিত চিরকুটে, যা আমাদের জানা ছিল না এবং আমার বাবা কোন চিরকুট লেখেননি, কোন টাকাও কারও কাছ থেকে পাবেন এমন তথ্য আমাদের কখনো বাবা বলে যাননি। ’
মৃতের স্ত্রী খাতিজা খাতুন বলেন, ‘আমার স্বামী বিষ খেয়ে মারা গেছেন, এটিই সত্য, এখানে কাউকে জড়িয়ে গুজব ছড়ানো ঠিক না, আর আমি কোন সাংবাদিকের সাথে কথা বলিনি ও স্বামীর মৃত্যুর বিষয়ে কাউকে দায়ী করে কোন কথাই বলিনি।’
সম্মেলনে মৃত মামুনুর রশীদের স্ত্রী-সন্তান ছাড়াও মৃতের বোন জামাতা মোজাফফর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ, সাংবাদিক শামীম রেজা, সহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, রুবেল হোসেন রতন প্রমুখ উপস্থিত র্ছিলেন।
উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারী রাতে একটি ফসলের খেতে বিষ পান করে করে আপন ছেলকে জানায় ওয়ার্ড কৃষকদল নেতা মামুনুর রশীদ। খবর পেয়ে ছেলে ও আত্নীয় স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে ধামইরহাট হাসপাতাল ও পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং সর্বশেষ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহলে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন