ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

একজন হুমায়ুন আহমেদ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০-২-২০২৫ রাত ১০:১৮

মাগুরায় জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে রচিত এম ইসলাম মাসুদের প্রথম উপন্যাস ‘একজন হুমায়ূন আহমেদ’-এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৫ টায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয় হাজীপুর কমপ্লেক্সে (২য় তলা) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব কাজী শামসুজ্জামান, অধ্যক্ষ , মাগুরা সরকারি মহিলা কলেজ।  প্রধান অতিথির বক্তব্যে জনাব কাজী শামসুজ্জামান বলেন, হুমায়ূন আহমেদ বাংলাদেশের সাহিত্য জগতে এক অনন্য নাম। তার লেখনী যেমন আমাদের হাসিয়েছে, তেমনই গভীর জীবনবোধও উপহার দিয়েছে। এম ইসলাম মাসুদের লেখা ‘একজন হুমায়ূন আহমেদ’ উপন্যাসটি হুমায়ূন আহমেদকে নতুনভাবে জানার সুযোগ করে দেবে।

বিশেষ অতিথি আবু বাসার আকন্দ, বিশিষ্ট সাংবাদিক, মাগুরা বলেন, হুমায়ূন আহমেদ শুধু একজন সাহিত্যিক নন, তিনি আমাদের সংস্কৃতি ও সমাজেরও দর্পণ। এই উপন্যাসটি পাঠকদের জন্য একটি মূল্যবান সংযোজন হবে।

অনুষ্ঠানের সভাপতি এইচ. এন. কামরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি, মাগুরা রিপোর্টার্স ইউনিটি বলেন, এই ধরনের সাহিত্য আয়োজন নতুন লেখকদের অনুপ্রাণিত করে। আমরা আশা করি, লেখক এম ইসলাম মাসুদ ভবিষ্যতেও আমাদের সাহিত্যভাণ্ডার সমৃদ্ধ করবেন।

অনুষ্ঠানে বক্তারা হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম ও সমাজে তার অবদানের কথা তুলে ধরেন এবং লেখক এম ইসলাম মাসুদের প্রচেষ্টাকে প্রশংসা করেন।  

অনুষ্ঠানটি 'মাগুরা রিপোর্টার্স ইউনিটি কল্যাণ সংস্থা'-এর উদ্যোগে আয়োজিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক