হজরত শাহজালাল তাহফিজুল কুরআন মাদরাসার পাগড়ী-পুরস্কার ও সবক প্রদান সম্পন্ন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের মাঝরপাড়ায় অবস্থিত হজরত শাহজালাল (রহ:) তাহফিজুল কুরআন বালক-বালিকা মাদরাসার বিদায়ী ছাত্রদের পাগড়ী-পুরস্কার ও ছাত্রদের সবক প্রদান সম্পন্ন হয়েছে।
(২০) ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে মাদরাসার হলরুমে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী ও সবক প্রদান এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।
এতে আলহাজ্ব নুরুল আলম ছিদ্দিকির সভাপতিত্বে হজরত শাহজালাল (রহ:) তাহফিজুল কুরআন মাদরাসার শিক্ষক মাষ্টার মোহাম্মদ আসহাব উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পীরখাইন মধ্যম পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এরশাদুল ইসলাম সাকি।প্রধান বক্তা ছিলেন শানে সাহাবা খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী ও সেক্রেটারী মাওলানা ছৈয়দ নুর আনোয়ারী,মাওলানা ক্বারি ফোরকান মাহমুদ,আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম,হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আনোয়ারা উপজেলার সভাপতি হাফেজ মুহাম্মদ মহিউদ্দীন।
প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা শহিদুল্লাহ বলেন,বিগত সময়ে অনেক ছাত্র হিফজ সম্পন্ন করেছেন এবং আজকেও বিদায়ী ছাত্রদের সংবর্ধনা দিয়ে পাগড়ী সনদ ও পুরস্কার প্রদান করা হয়।সকল বিদায়ী ছাত্রদের ভবিষ্যৎ মঙ্গল ও সু-স্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি দেশ ও জাতীর মঙ্গল এবং সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী