রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি পালিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ২১শে ফেব্রুয়ারি, জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন (১২টা ১ মিনিটে) রাণীশংকৈল ডিগ্রি কলেজে কেন্দ্রিয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, থানা, বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন,গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, ওসি আরশেদুল হক, বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, রফিকুল ইসলাম, মহিলা দল নেত্রী মুনিরা বিশ্বাস ও আনারকলি বেগম, বৈষম্য বিরোধী ছাত্র নেতা, গণ অধিকার পরিষদ নেতা, কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এখানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউএনও শুভেচ্ছা বক্তব্য দেন এবং দিনের কর্মসূচি ঘোষণা করেন। এইসাথে তিনি সকলকে একুশের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সকাল ৯টায় একই কলেজমাঠে শহিদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতা-কর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে ইউএনও সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। একই মঞ্চে স্বরলিপি সংগীত একাডেমির শিল্পিরা দেশের গান পরিবেশন করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি