সিংগাইরে বিএনপি ও পুলিশের বাঁধায় পণ্ড সাধুর মেলা
মানিকগঞ্জের সিঙ্গাইরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের বাঁধায় পণ্ড আজিমপুর ফকির মওলা দরবার শরিফের সাধুর মেলা। এদিন বিএনপি নেতা কর্মিরা মেলায় আসলে ভক্তরা আতঙ্কিত হলে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এতে মেলার ৪ জন ভক্ত আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ মেলা থেকে প্রয়াত রসিদ সরকারের স্ত্রী ও আবু নাঈম বাসারের স্ত্রীসহ ৭/৮ জনকে পুলিশি হেফাজতে নিয়ে যান।
জানাগেছে, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি পৌর এলাকার আজিমপুর ফকির মওলা দরবার শরিফে শুরু হয় তিন দিনব্যাপী সাধুর মেলা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বছর ১ দিনের জন্য মেলাটি ছোট পরিসরে আয়োজন করা হয়। সকালে দূর দূরান্ত থেকে ভক্ত বৃন্দ মেলায় আসতে শুরু করে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মেলায় উপস্থিত সাধু সন্ন্যাসীদের মারধর করে। এতে ৪ জন ভক্ত আহত হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পরিস্থিতি স্বাভাবিক করতে মেলার গদিনিসীন ও সাবেক পৌর মেয়র আবু নাঈম মো.বাশারের মা ও স্ত্রীসহ ৭ জনকে পুলিশি হেফাজতে নেন।
মেলার দায়িত্বে থাকা নুরু পত্তনদার বলেন, আমরা এবছর মেলাটিতে তেমন আয়োজন করিনি। কিন্তু দুর দুরান্ত থেকে ভক্ত অনুসারীরা দরবার শরীফে এসে মাজার জিয়ারত করে চলে যায়। হঠাৎ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠুর নেতৃত্বে আমাদের ভক্তদের উপর অতর্কিত হামলা করে। এতে ৪ জন আহত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে আমরা ভক্তদের শান্ত করার চেষ্টা করি।
সিঙ্গাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু বলেন,আমরা মেলা বন্ধ করতে যাইনি। মেলা দেখতে গিয়েছিলাম। এ সময় লাঠিসোঠা নিয়ে আমাদের মারতে আসে। পুলিশ কয়েকজনকে থানায় নিয়ে এসেছে। এ বিষয়টি নিয়ে বসা হচ্ছে।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার(সিঙ্গাইর সার্কেল) মোঃ নাজমুল হাসান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৭/৮ জনকে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়