ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে এক নারীর মৃত্যু, আর একজন মৃত্যুর মুখে


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২২-২-২০২৫ বিকাল ৫:৮

যশোরের অভয়নগরে নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে আসমা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাংচুর চালিয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার দুপুর ২ টার সময় ওই হাসপাতালে আসমা বেগম ও শারমিন বেগম নামের ২জন নারীকে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পরে ওই দুই রোগীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। ফলে অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দু'জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে । সেখানে পৌঁছানোর পর আনুঃ রাত ৭ টার সময় আসমা বেগম নামের নারীর মৃত্যু হয়। নিহত আসমা বেগম  মনিরামপুর উপজেলার  নেহালপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে নিহতের  ভাই জসিম উদ্দিন  অভিযোগ করে বলেন, আমার বোন কে ফাতেমা হাসপাতালের ডাক্তার সেলাই ঠিক মতো না দেওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বোন মারা গেছেন। ৫ ব্যাগ রক্ত দিয়েও আমরা বোনকে বাঁচাতে পারলাম না। ভুল অপারেশন করার জন্য আমার বোন মারা গেছে। আমি এর সঠিক বিচার চায়। তিনি আরো বলেন, এই হাসপাতালে ওয়ার্ডবয় দিয়ে রোগী অজ্ঞান  ও সেলাই করা হয়।ডাক্তার মনজুরুল মোর্শেদ স্বাস্থ্য বিভাগের  পরিচালক ও এই হাসপাতালের মালিক  হওয়ায় তিনি কোন নিয়ম-নীতি না মেনেই ওয়ার্ডবয় সাথে নিয়ে  সব ধরনের অপারেশন করে থাকেন । যেটা কোন আইনে আছে কিনা আমার জানা নেই।

অন্যদিকে একই ঘটনায় আর এক প্রসূতি নারী প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর নাম শারমিন বেগম(২৫)। সে একই গ্রামের বাবু মোল্লার স্ত্রী। উল্লেখ থাকে বিতর্কিত ওই নওয়াপাড়া ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা প্রায়শই ঘটছে। এমন একাধিক অভিযোগ থাকার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়না কোন আইনগত পদক্ষেপ। ফলে অদৃশ্য এক ক্ষমতা বলে ওই হাসপাতাল কর্তৃপক্ষ পার পেয়ে যায়। তথ্য অনুসন্ধানে জানা গেছে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের  ছত্রছায়ায় থাকে হাসপাতালটি।  তাছাড়া রয়েছে রাঘববোয়ালদের কালো হাত যারা টাকার বিনিময়ে রোগীর মৃত্যুর ঘটনা গুলো ধামাচাপা দিয়ে দেয়। অন্যদিকে যশোর সিভিল সার্জনের পক্ষ থেকে নওয়াপাড়া বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দীর্ঘদিন নিয়মিত কোন পরিদর্শন ও অভিযান পরিচালনা করার দৃশ্য অভয়নগরবাসীর চোখে পড়েনা। যে কারনে নওয়াপাড়া বেসরকারি হাসপাতাল ক্লিনিক গুলোতে অনিয়মে ভরপুর হয়ে পড়েছে।  এব্যাপারে  অপরেশন করেছেন ডাঃ মনজুরুল মোরশেদ তার সাথে যোগাযোগ করলে তিনি  রোগীর মৃত্যুর ঘটনা স্বীকার করে বলেন সিজার অপরেশন করার পর রোগীর রক্তক্ষরন শুরু হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেন, আমি রাতে বিষয়টি শুনেছি। এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, বিষয়টি আপনার কাছে এইমাত্র জানলাম, এমন ঘটনা ঘটলে তদন্ত করে দেখা হবে। বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের অনিয়ম বিষয়ে জানতে চায়লে তিনি বলেন, আমার ঢাকাতে প্রোগ্রাম রয়েছে। রোজার আগেই অভয়নগরে ক্লিনিক হাসপাতালে অভিযান করা হবে।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত