ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে কেজি স্কুলের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:১৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের দি সানরাইজ কিন্ডার গার্টেন স্কুলের ৩দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী শনিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে ওই স্কুল মাঠে অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (বি,বাড়িয়া) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান, বিএনপি সভাপতি আতাউর রহমান, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও জামায়াত নেতা রফিকুল ইসলাম। 
 
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা,ছাত্র ছাত্রী অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- অধ্যক্ষ মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে স্কুলের ও অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। সাবেক সংসদ সদস্য তার বক্তব্যে স্কুলের দীর্ঘদিনের সফল কার্যক্রমের প্রশংসা করেন। এইসাথে তিনি আগামিতে সুযোগ পেলে স্কুলে আরো সহযোগিতা করার আশ্বাস দেন। প্রধান অতিথি তার বক্তব্যে স্কুলে তার শিক্ষা জীবনের স্মৃতিচারণ করেন এবং স্কুলের সামগ্রিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। এইসাথে তিনি স্কুলের কোনো সমস্যা-সংকটে তার পক্ষে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন। ২য় পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এইসাথে অতিথিদেরকে সম্মাননা উপহার দেয়া হয়। পরে স্থানীয় শিল্পিদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনা করেন- স্কুলের উপদেষ্টা বেতার শিল্পি অধ্যাপক প্রশান্ত বসাক।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির