ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন-এড: আহমেদ আজম খান


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৯:৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে বিএনপির এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২২) ফেব্রুয়ারি শনিবার বিকালে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড: আহমেদ আজম খাঁন।

এতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন,আইনশৃঙ্খলার অবনতি,দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধসহ সঠিক সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এই সমাবেশ আয়োজন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে ৫ আগষ্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পিছনে মহা নায়ক হিসেবে কাজ করেছেন আমাদের দেশ নায়ক তারেক রহমান।নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করায় মাঠে নামতে বাধ্য হয়েছি।নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করলে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।আগের ফ্যাসিস্ট সরকার বলেছিল আগে উন্নয়ন,পরে নির্বাচনসহ অন্য কিছু।কিন্তু এখনো বলা হচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন।আপনারা শুধুমাত্র নির্বাচনকালীন সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে দিন।অন্য সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে।এত ভয় কিসের,সুষ্ঠু নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে।

এতে দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক মো. ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) মীর মো. হেলাল উদ্দিন।

আরও বক্তব্য রাখেন সাবেক সাংসদ গাজী মো. শাহজাহান জুয়েল,দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আলী আব্বাস, মিশকাতুল ইসলাম পাপ্পা প্রমুখ।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত