ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় সরকারী কলেজে ১৩ শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৩:৪৬

কুষ্টিয়া সরকারী কলেজের ১৩শিক্ষকের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলাকে য়ড়যন্ত্র ও হয়রানি মূলক দাবী করে এর প্রতিবাদ এবং নি:শর্তে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় কলেজের বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসন বলছেন, ষড়যন্ত্রে জড়িতদের খোঁজা হচ্ছে। সম্পৃক্ততার প্রমান পেলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহন করবে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক রাজনীতির হীন চক্রান্তে একটি কু-চক্রী মহল পুলিশের সাথে যোগসাজসে মামলাবাজির ব্যবসা করতেই ১৩ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এতে আমাদের শিক্ষা জীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলে দেয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষা মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে তারা। অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার এজাহার নামীয় ১৩ শিক্ষকের বিরুদ্ধে করা মামলার নি:শর্ত প্রত্যাহার করতে হবে। নচেৎ এঘটনার প্রতিবাদ এবং দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে হুশিয়ারি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঘটনাটিকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কান্ডজ্ঞানহীন এবং কু-চক্রী মহলের নিন্দনীয় কাজের ফল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে এর একটা সুরাহার দাবি করেন কলেজ কর্তৃপক্ষ। একই সাথে এজাতীয় নিন্দনীয় কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন কলেজ অধ্যক্ষ।

মামলাটি দায়েরের বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,‘যে কেউ যে কারও বিরুদ্ধে কগনিজেবল অভিযোগ নিয়ে আসলে মামলা হতেই পারে। আমরা তদন্ত করে দেখবো ঘটনার সত্যতা আছে কি না। সত্যতা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশীট হবেনা’।

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ