ভারতে কমছে করোনা সংক্রমণ
ভারতে অনেকটা কমেছে দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। খবর আনন্দবাজার অনলাইনের।
আক্রান্তের পাশাপাশি কম রয়েছে দৈনিক মৃত্যুও। প্রায় ছয় মাস পর সোমবার তা ৩০০-র নীচে নেমেছে। মঙ্গলবার তা ২৯০। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪২ জনের।
গত দু’দিন আক্রান্তের সংখ্যা কমায় আবার কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে প্রায় ১২ হাজার। এর জেরে আবার চার লাখের নীচে নেমে এসেছে ভারতের সক্রিয় রোগীর সংখ্যা। এখন ভারতে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৮৬৪ জন।
ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ কেরালায়। তবে আগে চেয়ে সেখানে সংক্রমণ কিছুটা হলেও কমেছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮৮ জন।
দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৩ হাজার ৬২৬। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা এক হাজারের নীচে নেমেছে। কিন্তু মিজোরামের পরিস্থিতি দিনে দিনে লাগামছাড়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।
প্রীতি / প্রীতি
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী