ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় কমছে পদ্মার পানি, ভাঙন আতঙ্ক বন্যকবলিত এলাকায়


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ২:৩৫

রাজবাড়ীর পাংশায় কমতে শুরু করেছে পদ্মার পানি। পানি কমলেও দূর হচ্ছে না বন্যাকবলিত মানুষের ভোগান্তি। পানি কমার কারণে নতুন করে ভাঙন আতঙ্কে রয়েছে পদ্মাপারের মানুষ। এছাড়াও দীর্ঘদিন পানিবন্দি থাকায় অসহায় হয়ে পড়েছে এক হাজারেরও বেশি পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় পাংশার গেট ইস্টিশন পয়েন্টে কমেছে পদ্মার পানি। পাংশার সেনগ্রামে ৭ সেন্টিমিটার পদ্মার পানি কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে গেলে হাবাসপুর এলাকার মানুষেরা জানান, পানিতে ডুবে থাকায় চলাচল, থাকা-খাওয়া, বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা চাহিদার তুলনায় অনেক কম।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, উপজেলায় এখন পর্যন্ত হাবাসপুর ইউনিয়নে এক হাজর পরিবার ও বাহাদুরপুর ইউনিয়নে ৬০ পরিবারের মানুষ পানিবন্দি রয়েছেন। তালিকা অনুযায়ী ত্রাণ কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে সব পানিবন্দি পরিবার ত্রাণ সহায়তা পাবে বলে জানান তিনি।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়