ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি; নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৫ দুপুর ৪:২৬

সিলেটের বালাগঞ্জে মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মৈশাসী উত্তরপাড়া গ্রামের দুবাই প্রবাসী ফজর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

প্রবাসী ফজর আলীর পরিবারের সদস্যরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মুখোশধারী একদল ডাকাত তাদের ঘরের গেইট ও দরজা ভেঙে প্রবেশ করে। এসময় তাদের ঘরে রক্ষিত নগদ ৮০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ ও ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। তবে, তাদের পরিবারের কারো শারিরীক কোন ক্ষয়ক্ষতি হয়নি। 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য লাল মিয়া জানান, ঘটনাটি শুনে আমি তাদের বাড়িতে গিয়েছি। ঘটনাটির তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ডাকাতির বিষয় নিশ্চিত করে ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া জানান, এএসপি সার্কেল সহ বালাগঞ্জ থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সিলেটের এএসপি ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার