ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কৃষকের


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ২:১

বাংলার বুকে এখন লেগেছে ফাগুনের ছোঁয়া। গাছে গাছে বাতাসে দোল খাচ্ছে আমের মুকুল। চারিদিকে শোনা যাচ্ছে কোকিলের কুহুতান। পাশাপাশি জানান দিচ্ছে; মধুমাসের আগমনী বার্তা।
যশোরের অভয়নগরে গাছে গাছে ছেয়ে গেছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের আশা করছেন উপজেলার আমের বাগান মালিকরা। উপজেলার সারিসারি আম গাছের বাগান গুলো হলুদ আর সবুজের মহামিলনে ভোরে উঠেছে। আর সেই মুকুলে ছেয়ে আছে গাছের ডালপালা। চারদিকের বাতাসে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা সু ঘ্রাণ। যে ঘ্রাণ মানুষের মনকে বিমোহিত করে। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছ গুলোতে।
রোববার সকালে উপজেলার বিভিন্ন গ্রামসহ চলিশিয়া ইউনিয়নের একতারপুর ও তালতলা এলাকা ঘুরে দেখা যায়, বড় আকারের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ফুটেছে। যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান মুকুলের আভা। মৌমাছিরাও আসতে শুরব করেছে মধু আহরণে। সেই মুকুলের গন্ধে বাগান মালিকদের চোখে ভাসছে স্বপ্ন। আমের মধ্যে আম রুপালি, গোপালভোগ, ফজলি জাতের আম অন্যতম।
উপজেলার পায়রা ইউনিয়নে সমোসপুর গ্রামের মনোয়ার হোসেন বলেন, আমি প্রতিদিন বিভিন্ন আম বাগান গুলো পরিদর্শন করছি। এখনও কোনো বাগানে সমস্যা দেখা যায়নি। পোকা দমনে বালাইনাশক স্প্রে করেছি। সেই সাথে সালফার জাতীয় ছত্রাক নাশক স্প্রে করেছি।
উপজেলার চলিশিয়া ইউনিয়নের আমের বাগান মালিক সাগর হোসেন বলেন, শুরুতে মুকুলের পরিচর্যা করতে পারলে এবার আমের ফলন বাম্পার হবে। হপার পোকা মুকুলের কচি অংশের রস চুষে খেয়ে বেচে থাকে। এ জন্য মুকুল সবুজ থাকা অবস্থায় কীটনাশক স্প্রে করি। আমের বাম্পার বাম্পার ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত রয়েছি।
অভয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা মোছা. লাভলি খাতুন বলেন, আমরা চাষিদের ফুল ফোটার সময় ও আম যখন মটরদানা আকৃতি হবে তখন ছত্রাকনাশক জাতীয় ঔষধ স্প্রে করাতে বলেছি। পোকা দমনে বালাইনাশক স্প্রে করার পরার্মশ দিয়েছি। এ বছর ১৭টি স্প্রে ও ঔষধ বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আমের বাম্বার ফলনের সম্ভাবনা রয়েছে। সব রকম তথ্য সহায়তা প্রদান করে কৃষকদের সহযোগিতা করছেন উপজেলা কৃষি অফিস।

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত