‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান
‘মেধা শ্রম সম্প্রীতি, আগামীর গাইবান্ধা বিনির্মাণের প্রতিশ্রুতি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ২০২০-২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি-২০২১' প্রদান করা হয়েছে। এ সময় ৪৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও প্রত্যেককে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মঙলবার (৭ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে মাইন্ডব্রিজ ট্রাস্ট ও পুসাগের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেয়া হয়।
গাইবান্ধা জেলা প্রসাশক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার। নীলিমা আখতার কৃতী শিক্ষার্থীদের ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করার জন্য লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যর মধ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, মাইন্ডব্রিজ ট্রাস্টের পক্ষে আরিফুল ইসলাম বাবু, পুসাগের সভাপতি হুসেইন মো. জীম, নির্বাহী সভাপতি ডা. তন্ময় নন্দী, সাধারণ সম্পাদক এ কে প্রামাণিক পার্থ।
এ সময় সাংবাদিক, শিক্ষার্থীদের অবিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন