মুসলিম বিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু উইরাথুকে মুক্তি দিল মিয়ানমার
অবশেষে মিয়ানমারের সামরিক জান্তা সরকার গতকাল সোমবার আলোচিত ভিক্ষু আসিন উইরাথুকে মুক্তি দিয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, কোনো কারণ উল্লেখ না করেই ভিক্ষু উইরাথুর বিরুদ্ধে সকল অভিযোগ তুলে নিয়েছে সামরিক জান্তা।
আসিন উইরাথু একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নেবেন বলে জানানো হয়। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত কিছু বলা হয়নি।
মুসলিমবিদ্বেষী বিশেষ করে রোহিঙ্গাদের লক্ষ্য করে দেওয়া বক্তব্যের কারণে আসিন উইরাথু ‘বৌদ্ধ বিন লাদেন’ হিসেবে আখ্যায়িত হন। ২০১৯ সালে তার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং সরকারের অবমাননার অভিযোগ আনা হয়। গত বছরের নভেম্বরে তিনি আত্মসমর্পণ করেন।
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে পতন হওয়া নির্বাচিত সরকারের বিরোধিতা করায় কারাগারে ছিলেন এই বৌদ্ধ ভিক্ষু। আটক হওয়ার আগে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় তৎকালীন ক্ষমতাসীন নেত্রী অং সান সু চি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির কড়া সমালোচনা করেছিলেন আসিন উইরাথু।
উল্লেখ্য, কট্টর জাতীয়তাবাদ ও মুসলিমবিরোধী অবস্থানের কারণে বহুবার আসিন উইরাথু আলোচনায় এসেছেন। সামরিক বাহিনীর প্রতি অনুরাগী হিসেবেও তিনি পরিচিত। ২০১৭ সালে মিয়ানমারের বৌদ্ধ ধর্মীয় সর্বোচ্চ পরিষদ আসিন উইরাধুকে ধর্মপ্রচারে নিষিদ্ধ করে। পরে ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ঘৃণা ছড়ানোর অভিযোগে তার পেজ মুছে দেওয়া হয়।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা