সারাদেশে ধর্ষণ ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে হাটিকুমরুল চত্বরে মানববন্ধন
দেশব্যাপী চলমান প্রেক্ষাপট কে কেন্দ্র করে - হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার উত্তর বঙ্গের প্রবেশদার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মোঃ জুয়েল রানা
এ সময় 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'; 'ধর্ষকের গদিতে আগুন জ্বালাও একসাথে' ; 'ধর্ষকের যৌনাঙ্গ কেটে দাও, ফেলে দাও'; 'আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই'; 'চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই'; 'ছিনতাইকারীর গদিতে, আগুন জ্বালো একসাথে' ইত্যাদি স্লোগানে উত্তাল সলঙ্গার সাধারণ শিক্ষার্থীদের।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে নাএরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আপনারা যদি যথাযধথ দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে ধর্ষকদের বিচার করব।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত