রাণীশংকৈলে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) সকালে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে কেন্দ্রীয় হাইস্কুল থেকে একটি বিশাল র্যালি বের করে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
জেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টার, জামায়াতে ইসলামীর উপজেলা আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মতিউর রহমান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম, আবু সুফিয়ান, জেলা প্রেস মিডিয়া আহবায়ক শাহাজালাল জুয়েল, ছাত্রশিবির নেতা সাবিবর হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘‘ইসলামী ছাত্র শিবির ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন সদস্য নিয়ে সাংগঠনিক যাত্রা শুরু করে। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে। দীর্ঘ পথচলা এ সংগঠনটির ৪৯ তম প্রতিষ্ঠা বাষিকী সফল করে একটি ইসলামী রাষ্ট্র গঠনে সহায়তা করবো।’’
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার