ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১:১১

উৎসব ও আনন্দ মুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে ৭১ নং ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনে, ক্রীড়া প্রতিযোগিতা ও বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা আছমা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মো: ইকবাল হোসেন শামিম, এছাড়াও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিকী, কালিয়াকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জুবায়ের হোসেন খান, ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা প্রমুখ।

রোজার মধ্যেই বিদ্যালয়ের প্রায় ১৫০ শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দেয়ার প্রতিশ্রুতি দেন ইকবাল হোসেন শামীম। এছাড়াও স্কুলের মাঠ সংস্কার করে দিবেন বলে জানান।

এসময় নীড়স টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: নাজমুল হুদা খন্দকার, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মো: সুজন মোল্লা, ম্যাক্স ফাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আনিসুজ্জামান, গোবিন্দল-ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম সরকার, বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মহিদুর রহমান তারা মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: মহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ইভেন্টে  অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত