ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের ক্রীড়াসামগ্রী বিতরণ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৪:৩২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়ছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দের বাড়ি এলাকায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে এ ক্রিড়াসামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়াসামগ্রী পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মামুন শুভর ব্যক্তিগত অর্থায়নে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকুল প্রধান, সহ-সভাপতি নাজমুল ইমরান, দপ্তর সম্পাদক আনিছুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক লাবিব ইবদিল, প্রচার সম্পাদক শেখ স্বপন, পাটগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান হীরা, শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম কাদের, জোংড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধন কুমার রায়, দহগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আসরাফী, বুড়িমারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মামুন শুভ বলেন, খেলাধুলাই যুবসমাজকে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের অন্যায় থেকে দূরে রাখতে পারে। তাই ঝিমেয়ে পড়া মাঠগুলোকে প্রাণবন্ত করার জন্য ক্রিড়াসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০টি এলাকায় খেলোয়াড়দের মাঝে ৭০টি ফুটবল, ৫টি ক্রিকেট সেট, ১০টি ভলিবল বিতরণ করা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু