ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় ধর্ষন মামলায় মাদ্রাসা ছাত্র আটক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ২:৫৭

নাটোরের সিংড়ায় ধর্ষন মামলায় আবুবক্কর সিদ্দিক (২২) নামে এক মাদ্রাসা ছাত্র কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার রাতে তাকে বিজয়নগর গ্রাম থেকে আটক করা হয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। সে ঐ গ্রামের আবু হানিফের পুত্র এবং পিপুলশন কওমী মাদ্রাসার ছাত্র। 
জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বিজয়নগর গ্রামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাড়ি থেকে নুরপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার সামনে থেকে প্রলোভন দেখিয়ে একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে । পরে ঐ মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আবুবকর পালিয়ে যায়। পরে ভিকটিম কে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ওই শিশু শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা শেষে নাটোর জজ আদালতে জবানবন্দি নেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
বিজয়নগর মদিনাতুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মনির হোসেন বলেন, মাদ্রাসা ১০ দিনের ছুটিতে সবাই বাড়ি চলে যায়। মাদ্রাসায় কেউ ছিলো না। এই সুযোগে এমন নাক্কারজনক ঘটনা ঘটেছে। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন মোবাইল ফোনে বলেন, ওই শিশু শিক্ষার্থীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য দেওয়া হবে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে ভুক্তভোগীর বাবা সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ আসামী কে আটক করে। মামলাটি তদন্ত করা হচ্ছে। ধর্ষণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার