সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটি'র ৮ম সমাবর্তন বৃহস্পতিবার, গতকাল (২৭ ফেব্রুয়ারি) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি চ্যান্সেলর ও সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি প্রদান করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
এই সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট ১৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, বিবিএ বিভাগের রেমা রাণী পল, ফার্মেসি বিভাগের সুমাইয়া আক্তার এবং ফার্মেসি বিভাগের হাবিবা খানম লুবনা তাদের স্নাতক ডিগ্রি ৪.০ নিখুঁত সিজিপিএ (ঈএচঅ)সহ সম্পন্ন করেন এবং সম্মানজনক চ্যান্সেলর্স স্বর্ণপদক অর্জন করেন।
এছাড়া, সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন সভাপতি মো. তৌহিদ হোসেন গ্রাজুয়েটদের হাতে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন, আর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন। চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কেবলমাত্র বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান। সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।
সমাবর্তনে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জামিল আহমেদ / জামিল আহমেদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য