রাণীশংকৈলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চাপোড় পাবর্বতীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্কুল হলরুমে এক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রৌশন আলীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ। আরও বক্তব্য দেন- ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ আলী পাক্কা, সহকারি শিক্ষক সাহেরুল ইসলাম ও আইয়ুব আলী, সমাজসেবক ইঞ্জিনিয়ার বাদল বিন হাসান, ছাত্র মুরাদ হাসান ও বাপ্পি , ছাত্রী মমতা আক্তার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সাংবাদিক লেমন সরকারসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষক পবিত্র রায়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি