রাণীশংকৈলে একুশে স্মৃতি পদকপ্রাপ্ত মমতাজ মাষ্টারকে সংবর্ধনা
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক-২০২৫ পাওয়ায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাষ্টারকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে এ সংবর্ধনা দেয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আনসারুল ইসলাম, নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুবদল নেতা আব্দুল মোমিন, আবু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মমতাজ আলী মাষ্টারকে ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানানো হয় এবং সংবর্ধনা দেয়া হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সম্মাননা ছোট বড় যাই হোক, সেটা সবসময় উৎসাহের এবং অনুপ্রেরণার। আজকে মমতাজ আলী মাষ্টারকে সম্মাননা দেয়ার জন্য এলাকায় আরও অনেকে সমাজ গঠনমূলত কাজে উৎসাহ লাভ করবে। এইসাথে তারা সম্মাননাপ্রাপ্ত নেতার উত্তরোত্তর কর্মসাফল্য কামনা করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আনারুল মাষ্টার।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি