ধামইরহাটে অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টায় অর্থদন্ড
নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য গরু জবাই করে বিক্রির চেষ্টায় অর্থদন্ড করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলার দক্ষিন চকযদু গ্রামের পৌর ৭নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ধামইরহাট বাজারস্থ হাটখোলা রোডে একটি অসুস্থ্য গরু জবাই করে করে রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন (২৭) এবং তার বিক্রিরও চেষ্টা করছিলেন। এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী ও থানা পুলিশকে সাথে নিয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
অভিযানে অসুস্থ গরুর মাংসসহ গরুর মালিক ও জবাইকারী উভয়েই অপরাধের কথা স্বীকার করায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইন, ২০১১ এর ২৪(১) ধারায় তাদেরকে সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ সময় অসুস্থ গরুর মাংস ও অন্যান্য সকল কিছু নদীতে খনন করে মাটিচাপা দিয়ে নিরাপদ ব্যবস্থাপনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অসুস্থ্য গরুটির মাংস কোনভাবেই স্বাস্থ্য সম্মত নয়, বিধায় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এলাকাবাসীর সচেতনতা সৃষ্টি হয়েছে, এছাড়া রমজানে কঠোর ভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে যাতে ভোক্তারা ন্যায্যমুল্যে নিত্যপন্য ক্রয় করতে পারেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান