রাণীশংকৈলে আসন্ন মাহে রমজান উপলক্ষে জামায়াতের স্বাগত র্যালি
আসন্ন রমজান মাসের পবিত্রতা রক্ষায় ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে এক স্বাগত র্যালি করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও যুব বিভাগ। র্যালিটি রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এক পথসভা করে।
সভায় বক্তব্য দেন- উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রজব আলী, যুব বিভাগের সভাপতি মোকাররম হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য হোটেল মালিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এইসাথে তারা নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়িদের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন বিশ্বাস, নন্দুয়ার ইউনিয়ন জামায়াতের ইসলামীর আমির মাওলানা আনিসুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবির নেতা সাব্বির হোসেন, প্রভাষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশনসহ প্রায় এক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি