ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসীর উপর হামলার অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ১২:৩৯

মানিকগঞ্জের সিংগাইরে চাঁদা না দেয়ায় সৌদি প্রবাসী ব্যবসায়ী ফারুক হোসেন(৬২) ও তার ছেলে ফয়সাল আহমেদ (১৮) এর উপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় ভুক্তভোগী ফারুক হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের পাকা রাস্তায় ঘটনাটি ঘটে।অভিযুক্তরা হলেন, উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া গ্রামের গেয়াশ উদ্দীনের স্ত্রী বকুল বেগম(৫০), দুই ছেলে সৈকত হোসেন(৩০), আরিফুল ইসলাম(২৭) ও মৃত রাজ্জাক মুন্সীর ছেলে গেয়াশ উদ্দীন(৬০)।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারী সৌদি আরব থেকে দেশে আসেন ফারুক হোসেন। পরদিন সকাল ১০ টায় শাস্তিপুর বাজারে গেলে আসামী সৈকত হোসেন ও আরিফুল ইসলাম দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। প্রবাসী ফারুক হোসেন কিসের টাকা জানতে চাইলে ও প্রতিবাদ করলে দুই দিনের মধ্যে টাকা না দিলে তিনি ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর থেকে আরিফুল ইসলাম একাধিকবার ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে টাকা দাবি করে এবং হুমকি প্রদান করে। এরই জের ধরে গত ২৮ ফেব্রুয়ারী ফারুক হোসেন ও তার ছেলে ফয়সাল আহমেদ জুম্মার নামাজ শেষে শান্তিপুর কবরস্থান জিয়ারত করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে শাস্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের পাকা রাস্তায় বিবাদীগণ দেশীয় অস্ত্র (ধারালো চাকু, চাপাতি, লোহার রড ইত্যাদি) নিয়ে তাদের ঘিরে ধরে এবং পূর্বপরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ছেলে তাকে রক্ষা করার চেষ্টা করলে বিবাদীগণ তাকেও লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। সেখান থেকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকার পঙ্গু হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

বিবাদীদের বাড়িতে গিয়ে তাদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত