রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই স্লোগানে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক নেতা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও ছাড়াও বক্তব্য দেন- উপজেলা নির্বাচন অফিসার আনাম আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান (মাস্টার), সমন্বয়ক তারেক মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর সামাদ, নির্বাচন অফিসের অফিস সহকারি বাবলুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ভোটার তালিকা সংস্কার, সুষ্ঠ নির্বাচন ব্যবস্থা, দালাল মুক্ত নির্বাচন অফিস ও অতিরিক্ত ফি আদায় বন্ধ করার কথা তুলে ধরেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি