রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার, থানায় মামলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাইরুল ইসলাম (৬০) নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনপাড়ার শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়। মৃত খাইরুল ইসলাম মধ্যে ভবানন্দপুর গ্রামের আশির উদ্দিনের ছেলে। পাশাপাশি তিনি নেকমরদ বাজারের একটি মসজিদের মোয়াজ্জিন ছিলেন।
জানা গেছে, গতকাল শুক্রবার রাতে খেয়ে দেয়ে খাইরুল ইসলাম হাসকিং মিলের উদ্দেশ্যে বের হন। পরদিন শনিবার সকালে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই মিলের পাশে ভুট্টাক্ষেতে একটি লাশ পড়ে থাকার কথা জানতে পায়। তারা ওই ক্ষেতে গিয়ে খায়রুলের লাশ দেখে নিশ্চিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে বলেন, সুরতহাল অনুযায়ী লাশের গায়ে মারপিটের বিভিন্ন ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এনিয়ে নিহতের স্ত্রী সাহিনুর বেগম রাণীশংকৈল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি