গোদাগাড়ীতে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৩ জন। আজ সোমবার(৩ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলাধীন রাজাবাড়িহাট চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোদাগাড়ী থেকে রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্স রাজশাহীর দিকে যাচ্ছিলো মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় পৌঁছালে রাজশাহীর দিক থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সঙ্গে সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন, রাজশাহী বোয়ালিয়া থানার হোসেনী গঞ্জ এলাকার মৃত আব্দুল মাসুদ এর ছেলে অ্যাম্বুলেন্স ড্রাইভার জাফর ইকবাল(৪৫),গোদাগাড়ী ইউনিয়নের ঠাকুরযৌবন এলাকার সুন্দরী রানী(৬০), ও একই এলাকার আদরী রানী(৩৫)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, আহত ও নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরে ট্রাকটি চালক নিয়ে পালিয়ে গেছে। ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় মামলা হবে।
এমএসএম / এমএসএম
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক