ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৪:৫

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত রবিবার (০২ মার্চ) রাতে উপজেলার বজরা ইউনিয়নের দক্ষিণ বীরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই এলাকার কৃষক ফরিদুল ইসলাম কাজের সুবাদে ছোট ছেলেসহ ঢাকায় থাকেন। তার স্ত্রী প্রতিদিনের ন্যায় গত রবিবার সন্ধ্যায় তার গোয়ালঘরে একটি গর্ভবতি গাভী ও দুইটি ষাঁড় বেঁধে রাতে ঘুমাতে যায়। পরে স্থানীয় লোকজন দেখতে পায় গোয়াল ঘরে আগুন জ্বলছে। গরুগুলো গোয়ালঘরে বাঁধা থাকায় বের হতে পারেনি। আশপাশে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এলাকাবাসী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিভাতে ব্যর্থ হয় এবং ততক্ষণে গোয়ালঘরসহ তিনটি কক্ষ, তিনটি গরু, ধান-চাল, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বজরা থেকে নিকটবর্তী হওয়ায় পার্শ^বর্তী চিলমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।
ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী রাশেদা বেগম জানান, আমাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আজ কি খাবো, কি পড়বো? কিছুই নাই। বাড়ি-ঘর, গরু, ধান-চাল, আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে চিলমারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নারায়ণ চন্দ্র বর্মা বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ওই এলাকায় পৌঁছাই তবে রাস্তা না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম