ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

মোহনগঞ্জে দুই চিকিৎসকের অবৈধ বসবাস করায় সিভিল সার্জনের তদন্ত নির্দেশ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২-৯-২০২৫ দুপুর ৩:৫০

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতিপয় চিকিৎসক সরকারী কোয়ার্টারে বসবাস করছেন অথচ ভাড়া প্রদান করছেন না। এ অভিযোগের প্রেক্ষিতে সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।

 জানা যায়, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যত্র বদলী হওয়া ডাঃ সঞ্জীব দত্ত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন। 

ওই দুইজন চিকিৎসক সাড়ে ছয় মাস ধরে মোহনগঞ্জ ডাক্তারদের পদ্মা বাসভবনের কোয়ার্টার নিজেদের দখলে রেখেছেন। শুধু তাই নয়, তারা বাসা ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধও করছেন না। সরেজমিনে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ সঞ্জীব দত্ত চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স বদলী হন।

 তিনি বদলী হলেও ডক্টরস ডরমেটরী এখনও তার দখলে রয়েছে। তিনি বিদ্যুৎ বিল ও বাসা ভাড়া আনুমানিক ৮ হাজার টাকা পরিশোধ করছেন না।

 একইভাবে ডাঃ মোঃ মারুফ-উল-আলম তালুকদার চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্স বদলী হন। তিনিও সরকারি বাসভবন এখনও তার দখলে রেখেছেন। এ চিকিৎসকও বিদ্যুৎ বিল ও বাসা ভাড়া আনুমানিক ৮০ হাজার টাকা পরিশোধ করছেন না।

 এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম জানান, আমি চিঠি পেয়েছি। চিঠিতে ১০ কর্ম দিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ করেছেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান

জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার

চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান