ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রতারণার ফাঁদে পড়ে ‘সোনার পুতুল’ কিনতে এসে আটক ৫


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ২-৯-২০২৫ বিকাল ৫:২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রতারণার ফাঁদে পড়ে ‘সোনার পুতুল’ কিনতে আসা ৫ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২০টি নকল স্বর্ণমুদ্রা এবং ৫টি সোনালি রঙের নকল স্বর্ণের পুতুল। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের রুবেলের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- পার্বতীপুরের গড়ের পাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), তার ভাই হোমিও চিকিৎসক শফিক আল মামুন (৪৮), একই গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া (৩৮), একই গ্রামের মনতাজ আলীর ছেলে ফরহাদ আলী (২৭) এবং একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইছাব্বর আলী (৫০)। তারা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে হোমিও চিকিৎসক রাশেদুল ইসলাম পরিচিত হন রাণীশংকৈল উপজেলার কোচল গ্রামের এক নারী ফাতেমা বেগমের সঙ্গে। ফাতেমা তাকে স্বর্ণমুদ্রা ও সোনার পুতুল বিক্রির প্রলোভন দেখান। সেই সূত্রে সোমবার দুপুরে রাশেদুল ও তার সঙ্গীরা পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রুবেল নামে এক ব্যক্তির বাড়িতে যান। তাদের ঘরে বসিয়ে রুবেলের স্ত্রী মোছা. রুপালি নাস্তা আনার কথা বলে বাইরে চলে যান। কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে বাড়ির ভেতর থেকে তাদের আটক করে। এ সময় ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ২০টি নকল স্বর্ণমুদ্রা ও ৫টি নকল সোনার পুতুল।

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক সকালের সময় প্রতিনিধি'কে বলেন, আটক ৫ জনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করা হয়েছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা