রাণীশংকৈলে বিনামূল্যে সার-বীজ বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কৃষি অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা রুপন চন্দ্র মহন্ত, কৃষি সম্পসারণ অফিসার আল-মামুন রশীদ, উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম সহ উপকারভোগী কৃষক-কৃষাণী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার বিনামূল্যে সরকারিভাবে এ বীজ ও সার উত্তমভাবে জমি চাষ করে সঠিকভাবে ব্যবহারের জন্য উপস্থিত কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে কৃষক প্রতি ৫ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি করে ড্যাব এবং ৫ কেজি করে পটাশ সার মোট ১১০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২