মোহনগঞ্জে নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস
নেত্রকোণার মোহনগঞ্জে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার দুপুরে উপজেলার বাহাম গ্রামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জাল পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দেশীয় মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরআগেও আমরা নিষিদ্ধ জালের গুদামে অভিযান চালিয়ে কয়েক লাখ টাকার জাল জব্দ করেছি। এছাড়া বিলে অভিযান চালিয়েও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে থানার কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার