রাণীনগরে ঝড়ে নৌকা ডুবে মৎস্যজীবি নিহত
নওগাঁর রাণীনগরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে লোকমান হোসেন (৫৩) নামে এক মৎস্যজীবি নিহত হয়েছেন। সোমবার মধ্য রাতে উপজেলার মিরাট ইউনিয়নের বিল মুনসুর নামক বিলে এই ঘটনা ঘটে। তার মরদেহ মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত লোকমান হোসেন উপজেলার হরিশপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
লোকমান আলীর ছোট ভাই বাবু প্রামানিক বলেন,আমরা ৬জন মিলে এক নৌকা নিয়ে বিলে মাছ ধরতে যাই। রাত আনুমানিক ২টার দিকে নৌকা থেকে জাল পানিতে ছেরে দেওয়ার পর পরই হঠাৎ করে ঝড় উঠে আমাদের নৌকা পানিতে ডুবে যায়। এসময় যে যার মতো সাঁতার কাটিয়ে কিনারে উঠলেও আমার ভাই আর ওঠতে পারেনি। তাকে অনেক খোঁজা খুজি করেও সন্ধান করতে পারিনি। পরে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বিলের মধ্যে আমার ভাইয়ের ভাসমান লাশ পাওয়া যায়।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে