রাণীশংকৈলে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ি আটক, ৬ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে রবিবার (২ মার্চ) রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে মহলবাড়ি এলাকা থেকে তালহা ইসলাম সুমন নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে।
যৌথ অভিযান পরিচালনা করেন ক্যাপ্টেন মোহাম্মদ মেহেদী হাসান। আটক করার সময় সুমনের কাছে ২ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা পাওয়া যায়। সুমন পৌরশহরের ভান্ডারা মহল্লার নজরুল ইসলামের ছেলে। পরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সুমনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল দেন। আসামি সুমনকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানার ওসি আরশেদুল হক সকালের সময়কে বলেন, আসামি তালহা ইসলাম সুমনকে আজ সোমবার সকালে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied