ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় জমি দখল করতে গিয়ে মারপিট গ্রেফতার-১


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৪:৪৮

নাটোরের সিংড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় সাগর (২৫) নামে একজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শামিম নামে একজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর টহলরত টিম। সোমবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগর মাঝগ্রামের পুলক কুমার ও তার ২ ভাই প্রায় ৪০ বছর আগে ঐ গ্রামের হামিদ মিয়ার কাছ থেকে ১ একর ২১ শতক জমি ক্রয় করে। সম্প্রতি হামিদের ভাতিজা, আ: হাইয়ের পুত্র বিটন ঐ জমিতে সোমবার সকালে বেড়া দিতে থাকে। এসময় স্থানীয়রা মানা নিষেধ করলে ও কর্নপাত না করে সাগর (২৫) কে বেদম প্রহার ও জখম করে। সে ওই গ্রামের মইনের পুত্র। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

এসময় শামিম (২৮) কে আটক করে। সে ঐ এলাকার আনিসুর রহমানের পুত্র।

ভুক্তভোগী পুলক কুমার সরকার জানান, আমাদের ক্রয়কৃত জমিতে আমি সহ আমরা তিন ভাই বসবাস করে আসছি। প্রায় ৪০ বছর আগে কেনা। খাজনা খারিজ সহ সকল ডকুমেন্ট আছে। হঠাৎ করে বিটন তার লোকজন নিয়ে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মারপিট করে। আমরা সেনাবাহিনী ও পুলিশের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চাই।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। একজনকে আটক করা হয়েছে আদালতে প্রেরণ করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক