ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে প্রশাসনের অভিযানে ৫০ হাজার টাকা অর্থদন্ড


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৪-৩-২০২৫ দুপুর ৩:২০

নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে গোলাম মোস্তফা (৫৪) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ৩ মার্চ সন্ধ্যায় উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত মানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মানপুর এলাকার মৃত মোজাহার আলীর ছেলে গোলাম মোস্তফা কয়েকদিন ধরে সরকারি জমি থেকে ট্রাক্টরের সাহায্যে বালু তুলে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। গোপনসূত্রে এমন খবর পেয়ে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় বাংলাদেশ সেনবাহিনীসহ পুলিশের একটি যৌথ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অভিযানে সরকারি জমি থেকে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় বালু উত্তোলনের সঙ্গে জড়িত গোলাম মোস্তফাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন