লাকসামে গাছ চাপায় প্রাণ গেল শ্রমিকের
কুমিল্লার লাকসামে গাছের নিছে চাপা পড়ে মো. রবিউল হোসেন মানিক (২৭) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হোসেন মানিক উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া এলাকার আবুল খায়েরের বড় ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক সহ অন্যান্য শ্রমিকেরা মিলে পার্শ্ববর্তী একটি বেড়িতে গাছ কাটার কাজ করছিল। একপর্যায়ে কর্তনকৃত গাছের গোড়ালি নিচে চাপা পড়ে মানিক । এতে গুরুতর অবস্থায় সেখানে থাকা শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই সময় আরও ২ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ঝুঁথি বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’ লাকসাম থানা ওসি নাজনীন সুলতানা বলেন, ‘গাছের চাপায় দিনমজুর মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ নিহতের বাবা বলেন, আমার ছেলের হায়াত নাই, তাই মারা গেছে, এ বিষয়ে আমার কোনো অভিযোগ নাই।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর