ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় সিলগালা ক্লিনিকে গোপনে চিকিৎসা, পুনরায় সিলগালা করলো উপজেলা প্রশাসন


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৫-৩-২০২৫ দুপুর ৪:২১

নাটোরের সিংড়ায় সেবা মেডিক্যাল কমপ্লেক্স এ আবারও সিলগালা করেছে উপজেলা প্রশাসন। সরকারী নির্দেশনা উপেক্ষা করে সিলগালা ভেঙ্গে গোপনে চিকিৎসা সেবা সহ অপারেশন কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে পুনরায় সিলগালা করা হয়। 

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে সকল কার্যক্রম বন্ধ সহ ক্লিনিক সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। 

সূত্রে জানা গেছে, গত ২৫ আগষ্ট সেবা মেডিক্যাল কমপ্লেক্স প্রতিষ্ঠানটির বিরুদ্ধে উপজেলার উদিশা গ্রামের জাহিদ হোসেন তার প্রসূতি স্ত্রীর চিকিৎসা সিজার অপারেশনে কতিপয় চিকিৎসক, নার্স ও ব্যাবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ এর বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ক্লিনিকে অপারেশনের জন্য সার্জন এবং এ্যানেসথেটিস্ট অংশগ্রহন ছাড়াই এবং তাদের বিনা অনুমতিতে অপারেশন কার্য়ক্রম করেন। তার অভিযোগের পেক্ষিতে সিভিল সার্জন ক্লিনিক বন্ধের নির্দেশনা প্রদান করেন। পরে অপচিকিৎসার অভিযোগে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্টেট গোলাম রব্বানী সরদার ক্লিনিকটি সিলগালা করেন।

সুত্রে আরো জানা যায়, ৬ মাস পার না হতেই গোপনে সিলগালা খুলে চিকিৎস্যা কার্যক্রম শুরু করেন হারুনুর রশিদ। এরই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠানটি পরিচালনা বন্ধ রাখার জন্য সিভিল সার্জন নাটোরকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করতে নির্দেশ দেন। সিভিল সার্জনের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্লিনিকটি পুনরায় সিলগালা করেন।

ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদকে ফোনে পাওয়া যায় নি। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, সরকারী নিষেধ ভঙ্গ করে গোপনে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করার খবর পেয়ে অভিযান করে পুনরায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। অভিযানের সময় ক্লিনিকের পরিচালক সহ সকলে পালিয়ে যায়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক