লালমনিরহাটে ভূট্টাখেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার
আনুমানিক ২৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর মন্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটে। বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে ভূট্টাখেত থেকে মস্তবিহীন মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর শরীরে কালো রঙের বোরকা ছিলো। দেহ থেকে বিচ্ছিন্নকরা মস্তকটি খুঁজে পেতে পুলিশ আশপাশে তল্লাশি চালিয়েছে কিন্তু তা খুঁজে পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ফুলগাঝ গ্রামের কৃষক শফিকুল ইসলামের ভূট্টাখেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শফিকুল ইসলাম দুপুরে ভূট্টাখেতে পানিসেচের জন্য ড্রেন খুঁড়তে গেলে তিনি নারীর মস্তকবিহীন মরদেহটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কৃষক শফিকুল ইসলাম জানান, তিনি একাই ভূট্টাখেতে গিয়েছিলেন। তার ভূট্টাখেতে নারীর মস্তবিহীন মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের চিৎকার দিকে ডাকতে থাকেন। মস্তক না থাকায় শরীর দেখে এই নারীর পরিচয় সনাক্ত করা যায়নি। ফুলগাছ ও আশপাশের কোন গ্রামের কোন নারী নিখোঁজ হয়নি।
পুলিশ ও স্থানীয় লোকজনের ধারনা অন্য এলাকা থেকে এই নারীকে ফুলগাছ গ্রামে নিয়ে এসে তার সাথে পাশবিক আচরণ করে জবাই করে হত্যা করা হয়েছে। নারীর মাথাটি নিয়ে গেছে এবং অন্য কোথাও গোপনে লুকিয়ে রেখেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, থানা ও গোয়েন্দা পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তারা দেহ থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করতে কাজ করছে। মস্তকটি উদ্ধার হলে নারীর পরিচয় সনাক্ত করা যাবে। কোথাও থেকে কোন নারী নিখোঁজ হয়েছে কিনা সেবিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি