জুড়ীতে সয়াবিন তেল মজুদ করায় ভোক্তা অধিকারের জরিমানা
মৌলভীবাজার জেলার জুড়ীতে সয়াবিন তেল মজুদসহ নানা অনিয়মের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
বুধবার ( ৫ মার্চ ) উপজেলার বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান, ঔষধের দোকান, ফল, চাউল ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, পাকা মেমো না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, তথ্য গোপন করে সয়াবিন তেল মজুদ, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ফুলতলা রোডে অবস্থিত মেসার্স দেওয়ানবাগী স্টোরকে ৫ হাজার, মেসার্স ইউনুস মিয়া ফল ভান্ডারকে ৭ হাজার এবং আব্দুল রহমান ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
আজকের অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করণে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাজ করছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ