ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- ক্রীড়া সংস্থার সভায় জেলা প্রশাসক


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৫-৩-২০২৫ বিকাল ৫:৩৯

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ আমিরুল কায়সার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্রের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ কাজী গোলাম কিবরিয়া, মোঃ আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, মাহির তাজওয়ার ওহি ও খালেদ সাইফুল্লাহ। 
খেলাধুলার মান উন্নয়নে ফুলবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্ট আয়োজনে আরও বেশি উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ক্যাম্পেইন ও কম্পিটিশনের মধ্য দিয়ে কুমিল্লা স্টেডিয়ামকে প্রাণবন্ত করে তুলতে কাজ করবে জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও স্টেডিয়ামের আয় ব্যয়ে স্বচ্ছতা, শৃংখলা আসায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। ইতিপূর্বে বিভিন্ন বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করে জেলা ক্রীড়া সংস্থা। সভায় সবার সম্মতিক্রমে মানবিক দিক বিবেচনায় স্টেডিয়ামে কর্মরত স্টাফ কর্মীদের ২৫শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন সদস্যরা। 
সভায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ আমিরুল কায়সার বলেন, খেলাধুলার মান উন্নয়ন ও কুমিল্লার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। ক্রীড়াঙ্গনকে প্রাণবন্ত করতে খেলাধুলার আয়োজন বাড়াতে হবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ