ইরানের ওপর হামলার প্রস্তুতি জোরদার হচ্ছে : ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে তখন ইহুদিবাদী সেনাপ্রধান এই হুমকি দিলেন।
জেনারেল আভিভ ‘ওয়াল্লা’ নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করা হয়েছে। এজন্যই ইসরাইলের প্রতিরক্ষা বাজেট বাড়ানো হয়েছে এবং এ নিয়ে সম্প্রতি ইসরাইলের রাজনীতিবিদরা একমত হয়েছেন।
তিনি বলেন, “এটি একটি খুবই জটিল কাজ, অনেক বেশি গোয়েন্দা তৎপরতা প্রয়োজন, অভিযান চালানোর সক্ষমতা বাড়াতে হবে, অনেক বেশি অস্ত্র প্রয়োজন হবে। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।”
পুরো মধ্যপ্রাচ্যে ইরানের মিত্রদের পরীক্ষা-নিরীক্ষা করার মধ্যদিয়ে এই প্রচেষ্টা চলছে। তিনি আরো বলেন, “হামলার মূল লক্ষ্য হবে- মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো। তবে এই অভিযান পুরো মধ্যপ্রাচ্যে চলবে; অভিযান চলবে হামাসের বিরুদ্ধে, চলবে হিজবুল্লাহর বিরুদ্ধে।” পার্স টুডে।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা