ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে কুখ্যাত ডাকাত সোহেল গ্রেফতার


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৭-৩-২০২৫ দুপুর ৪:১৫

মৌলভীবাজার জেলার জুড়ীতে এক কুখ্যাত ডাকাত কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯ টায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ওই ডাকাত কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৯)। তার বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরির তিনটি মামলা রয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া'র নির্দেশে থানার এসআই ফরহাদ মিয়া ও এসআই কবির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের জামকান্দি এলাকা থেকে ডাকাতি মামলার আসামী ও আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য সোহেল মিয়া (২৯) কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ফরিজ আলীর ছেলে শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। আসামীদের শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন , গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে থানায় ডাকাতি ও চুরিসহ একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গরু চুরির বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সোহেল মিয়ার বিরুদ্ধে জিআর-২৯/১৮ মামলায় চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ০৩ (তিন) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া পৃথক আরেকটি মামলায় বন আইনের ২৫ (১- ক) ধারায় ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আরও একটি গ্রেফতারী রয়েছে।  শুক্রবার গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান